লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইসরায়েলের বেইত সেমেশে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

প্রকাশিত: 01 মার্চ 2026

40 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর বেইত সেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, আবাসিক ভবনসহ একাধিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড এডম জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, তিনজন মাঝারি আঘাত পেয়েছেন এবং অন্তত ১৮ জন স্বল্প আঘাত পেয়ে আহত হয়েছে। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শনিবার তেহরানসহ বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। সেই ঘটনার জবাবেই ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, চলমান সংঘাতে দুই পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। ইসরায়েলে পাল্টা হামলায় নিহতের সংখ্যা ৯ জনে পৌঁছেছে, আহত হয়েছেন শতাধিক। হামলা পাল্টা হামলার এই চক্র দীর্ঘায়িত হলে তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman