লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাতীয় ঈদগাহ নামাজের জন্য প্রস্তুত, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে

প্রকাশিত: 19 মার্চ 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহসহ সব ঈদ জামাত ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Md. Sarwar বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা শঙ্কা নেই এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বহুস্তরীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, জাতীয় ঈদগাহ ও আশপাশের পুরো এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে। মৎস্যভবন, প্রেস ক্লাব ও শিক্ষাভবন এলাকায় ব্যারিকেড বসানো হবে, যাতে অনুমোদিত যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে না পারে। প্রবেশপথগুলোতে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে।

ঈদ জামাতে আগত মুসল্লিদের মূল গেট ব্যবহার করে প্রবেশ করতে হবে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ডিএমপির বিশেষায়িত ইউনিট সিটিটিসির ডগ স্কোয়াড ও সুইপিং টিম দায়িত্ব পালন করবে। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

ডিএমপি জানায়, জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, যেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত আয়োজন করা হবে।

ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে জিরো পয়েন্ট, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, মৎস্যভবন ক্রসিংসহ গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহন ডাইভারশন থাকবে। মুসল্লিদের নির্দিষ্ট স্থান থেকে হেঁটে ঈদগাহে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে।

নিরাপত্তার স্বার্থে ব্যাগ বা সন্দেহজনক বস্তু না আনা এবং প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman