লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন করলো জাতীয় নাগরিক পার্টি

প্রকাশিত: 02 এপ্রিল 2026

7 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশের প্রবাসীদের বিভিন্ন সংকটে সহায়তা ও সেবা প্রদান করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স যৌথ উদ্যোগে প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

এ সেলের গঠন অনুমোদন করেছেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ সারোয়ার, সদস্য সচিব নাজমুল বাশার এবং প্রধান সংগঠক জোবায়ের আহমেদ। এনসিপির অংশ হিসেবে উপদেষ্টা হিসেবে রয়েছেন ডা. মাহমুদা মিতু ও মাহাবুব আলম। এছাড়া সিনিয়র উপদেষ্টা, প্রশাসনিক ও মানবাধিকার সহ বিভিন্ন দায়িত্ব নিয়ে দলের অভিজ্ঞ নেতারা সদস্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

প্রবাসীদের পাশে দাঁড়াতে গঠিত এই সেলের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন জরুরি সহায়তা পাবে। এর মধ্যে রয়েছে জরুরি অসুস্থতা, দুর্ঘটনা, বা প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, পরিবার ও সন্তানের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনি ও প্রশাসনিক পরামর্শ, মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং, এমোরটিক অভিযোগ মোকাবিলা, মৃত প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থাপনা, দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সহ মানবিক সহায়তা ও ফান্ডরেইজিং।

এ ছাড়াও সেল ২৪×৭ হেল্পলাইন ব্যবস্থা চালু করেছে যাতে প্রবাসীরা ইমেইল বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তাদের সমস্যার কথা জানানোর সুযোগ পাবে। এই হেল্পলাইন আন্তর্জাতিক বিভিন্ন সময়সীমায় প্রবাসীদের সহায়তায় কাজ করবে।

সেলের প্রধান সমন্বয়ক হোসাইন রেজওয়ান হিমেল (ফ্রান্স) বলেন, “প্রত্যেক প্রবাসী একজন পরিবারের সদস্য। একজনের কষ্ট মানে সবার কষ্ট। এই বিশ্বাস থেকে আমরা কাজ করছি যাতে সংকটে কেউ একা না থাকে। আমরা সহমর্মিতা, দায়বোধ ও ভালোবাসার সঙ্গে সবসময় প্রবাসীদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বিশেষ করে সাইবার নিরাপত্তা, ডিজিটাল প্রাইভেসি, নারী ও শিশুদের নিরাপত্তা এবং মানবপাচার প্রতিরোধ সংক্রান্ত পরিষেবা অন্তর্ভুক্ত থাকায় এটি প্রবাসী সম্প্রদায়ের জন্য সমন্বিত সহায়তার একটি বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশের প্রবাসী সম্প্রদায়ের জন্য এমন একটি সমন্বিত সেবা সেলের গঠন প্রবাসীদের নিরাপত্তা ও সহায়তায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৈশ্বিক নানা সংকটের সময়ে প্রবাসীরা সরকারি বা বেসরকারি সাহায্য ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারলে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া পাওয়া সহজ হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman