দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণকে আইনি সুরক্ষা দিতে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি নিশ্চিত করতে একটি নতুন অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে আইন মন্ত্রণালয়কে দ্রুত অধ্যাদেশের খসড়া প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত জুলাই গণ-অভ্যুত্থানের সময় পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য অংশগ্রহণকারীদের আইনি দায়মুক্তি দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।
