লোড হচ্ছে...
লোড হচ্ছে...
সুমিত আহমেদ সোহেল, স্টাফ ফটোজার্নালিস্ট, দ্য ডেইলি অবসার্ভার

সুমিত আহমেদ সোহেল

সংক্ষিপ্ত জীবনী
সুমিত আহমেদ সোহেল একজন বাংলাদেশভিত্তিক ফটোসাংবাদিক। প্রায় ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি দেশের নানা রাজনৈতিক উত্থান-পতনের নিঃশব্দ সাক্ষী হয়েছেন। লেন্সের আড়াল থেকে তিনি ধারণ করেছেন ইতিহাসের নানা মুহূর্ত। আন্দোলন, সংঘাত ও সাধারণ মানুষের সংগ্রাম। বর্তমানে তিনি দি ডেইলি অবজার্ভার পত্রিকার স্টাফ ফটোসাংবাদিক হিসেবে কর্মরত। তার কাজ শুধু ছবি নয়, সময়ের নথি; যা ভবিষ্যৎ প্রজন্মকে জানাবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার অমোঘ ছবি।

শাপলা গণহত্যা, বাংলাদেশের ইতিহাসের এক কলংকিত অধ্যায়

২০১৩ সালের মে মাস। হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্ল্যাসফেমি আইন পাসের দাবিতে ঢাকার শাপলা চত্বরে সমবেত হয়েছিল। নিরস্ত্র, নিরীহ মানুষের সেই সমাবেশ ছিল শান্তিপূর্ণ দাবির প্রকাশ। কিন্তু তৎকালীন সরকারের প্রতিটি প্রতিষ্ঠান ও দলীয় বাহিনী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। রাতের অন্ধকারে শুরু হয় এক নির্মম হত্যাযজ্ঞ। গুলি, লাঠি, নির্যাতন—সব মিলিয়ে রচিত হয় এক মর্মান্তিক গণহত্যার উপাখ্যান, যা আজও “শাপলা গণহত্যা” নামে পরিচিত।
সেই রাতের নিঃশব্দ চিৎকার, পড়ে থাকা লাশ আর ভয়ের ছায়া এখনও অনেকের স্মৃতিতে জ্বলজ্বল করে। সাংবাদিক সুমিত আহমেদ সোহেলের ক্যামেরা সেই দিনের নির্মম সত্যকে ধারণ করেছিল। তার সেই ছবি সম্প্রতি জুলাই জাদুঘরে স্থান পেয়েছে—যেন ইতিহাসের এক নীরব সাক্ষী আবারও কথা বলছে। এই ছবি শুধু ঘটনার নথি নয়, নিরীহ প্রাণহানির স্মৃতিস্তম্ভ।

ফটোগ্রাফ

Editor & Publisher : Khondaker Azizur Rahman