দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির-কে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
সম্প্রতি সরকার আলী হোসেন ফকিরকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয়। র্যাংক ব্যাজ পরানোর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
