লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এলাকাবাসীকে দিলেন উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি

প্রকাশিত: 29 জানুয়ারী 2026

43 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দিনভর ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি তুলে ধরেন।

বুধবার ২৮ জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালপুর ইউনিয়নের মহেশপুর, লালপুর কলোনি পাড়া, রামকৃষ্ণপুর, কসাইপাড়া, টুনি পাড়া এবং লালপুর বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সমর্থন চান।

গণসংযোগকালে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, দল তাকে যোগ্য মনে করেই এই আসনে মনোনয়ন দিয়েছে। নির্বাচিত হলে তিনি লালপুর ও বাগাতিপাড়া এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিতে সমাধানের উদ্যোগ নেবেন। যোগাযোগব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন তার অঙ্গীকারের মধ্যে থাকবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের একমাত্র উপায়। এ জন্য তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। অনেক সাধারণ ভোটার প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তাদের প্রত্যাশা ও সমস্যার কথা তুলে ধরেন।

নির্বাচন ঘনিয়ে আসায় লালপুর এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। প্রার্থীদের মাঠপর্যায়ের গণসংযোগে নির্বাচনী আমেজও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman