লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ থেকে পিস্তলসহ এক যুবক আটক

প্রকাশিত: 29 ডিসেম্বর 2025

199 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচির পাশ থেকে খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আটক যুবকের নাম আরাফাত জামান বলে জানিয়েছে পুলিশ। তিনি রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকার বাসিন্দা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। কেন তিনি খেলনা পিস্তল নিয়ে বিক্ষোভস্থলে এসেছিলেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

শাহবাগ থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, আন্দোলনকারীদের একটি অংশ ওই যুবককে থানায় নিয়ে আসে। তার কাছে অস্ত্র সদৃশ বস্তু পাওয়া যায়। বর্তমানে তিনি ওসির কক্ষে আছেন। আটক যুবক যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ালেসে অধ্যয়নরত বলেও পুলিশ সূত্রে জানা গেছে। তবে তিনি কোনো নাশকতা বা আন্দোলনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করেনি।

এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ শহিদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দেয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার দুপুর ২টায় শাহবাগের জুলাই স্তম্ভের নিচে জমায়েতের কথা থাকলেও সকাল থেকেই বিক্ষোভকারীরা এলাকায় অবস্থান নেন। সোমবারও আন্দোলন অব্যাহত থাকে।

বিক্ষোভ চলাকালে শাহবাগ এলাকা নারায়ে তাকবির আল্লাহু আকবর, উই ওয়ান্ট জাস্টিস, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকায় পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman