লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তামিলনাড়ুতে ‘থালাপতি বিজয়’ ঝড়

প্রকাশিত: 04 মে 2026

38 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই তামিলনাড়ুতে চমক দেখাচ্ছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তার নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রাথমিক গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, টিভিকে এগিয়ে রয়েছে ১০৬ আসনে। অন্যদিকে ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে ৫০ আসনে। আর এআইএডিএমকে রয়েছে ৭৫ আসনে, যা তাদের দ্বিতীয় অবস্থানে রাখছে।

শুরুর দিকে ডিএমকে ও টিভিকে-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়তে থাকে। এতে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, এটি তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে।

নির্বাচনের আগে বেশিরভাগ বুথফেরত জরিপে ডিএমকে-এর জয় দেখানো হয়েছিল। তবে কিছু জরিপে বিজয়ের দল এবং এনডিএ জোটের অগ্রগতি ইঙ্গিত করা হয়েছিল। বাস্তব ফলাফলের প্রাথমিক ধারা সেই পূর্বাভাসকেই শক্তিশালী করছে।

বিশ্লেষকদের মতে, জনপ্রিয় তারকা ইমেজ, নতুন রাজনৈতিক বার্তা এবং তরুণ ভোটারদের সমর্থন—এই তিনটি বিষয় টিভিকে-র পক্ষে বড় ভূমিকা রাখছে। তবে চূড়ান্ত ফল ঘোষণার আগে পরিস্থিতি বদলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman