লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন জমা ২ হাজার ৫৮২ জনের, ঢাকায় সর্বোচ্চ প্রার্থী

প্রকাশিত: 29 ডিসেম্বর 2025

42 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৩ হাজার ৪০৭ জন আগ্রহী প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এ তথ্য প্রকাশ করে ইসি।

ইসির পরিসংখ্যানে দেখা গেছে, মনোনয়ন ফরম সংগ্রহের দিক থেকে ঢাকায় আগ্রহী প্রার্থীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ঢাকা অঞ্চলে ৬৩৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর রয়েছে কুমিল্লা ৪৯৬, ময়মনসিংহ ৪০২, খুলনা ৩৫৮, রংপুর ৩৩৮, রাজশাহী ৩২৯, চট্টগ্রাম ২৯৩, বরিশাল ২১২, সিলেট ১৭৬ এবং ফরিদপুর ১৬৫ জন।

মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও ঢাকাই শীর্ষে রয়েছে। ঢাকায় মোট ৪৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমিল্লায় জমা পড়েছে ৩৬৫টি, ময়মনসিংহে ৩১১টি, রংপুরে ২৭৮টি, খুলনায় ২৭৬টি, রাজশাহীতে ২৬০টি, চট্টগ্রামে ১৯৪টি, বরিশালে ১৬৬টি, সিলেটে ১৪৬টি এবং ফরিদপুরে ১৪৪টি মনোনয়নপত্র জমা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই করবেন। যাচাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। আর ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman