লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ট্রাম্পের গত ৯৬ ঘন্টা ও মধ্যপ্রাচ্চ্য যুদ্ধ

প্রকাশিত: 23 মার্চ 2026

25 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে মাত্র ৯৬ ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ধারাবাহিক বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, তার বক্তব্যগুলো মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ওয়াশিংটনের কৌশলগত অবস্থান কতটা পরিবর্তনশীল তা স্পষ্ট করে তুলছে।

শুক্রবার ট্রাম্প প্রথমে জানান, তিনি ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চান না। একই দিন আবার বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সামরিক কার্যক্রম কমানোর পরিকল্পনা করছে।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে। তবে পরদিন রবিবার ট্রাম্প আবার বলেন, “ইরান চুক্তি চাইছে, আমি না।” একই সঙ্গে তিনি সতর্ক করেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে।

পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয় সোমবার। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে “ভালো ও ফলপ্রসূ আলোচনা” হয়েছে এবং তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, দ্রুত পরিবর্তিত এসব বক্তব্য একদিকে কূটনৈতিক চাপ তৈরির কৌশল হতে পারে, অন্যদিকে এটি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতেও অনিশ্চয়তা বাড়াচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে হুমকি বিশ্ব জ্বালানি সরবরাহ ও তেলের দামের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এক নজরে ট্রাম্প গত ৯৬ ঘণ্টায় যা যা বলেছেন :

  • শুক্রবার, “আমি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চাই না।”
  • শুক্রবার, “আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমাদের সামরিক প্রচেষ্টা ধীরে ধীরে কমানোর পরিকল্পনা করছি।”
  • শনিবার, অ্যাক্সিওস রিপোর্ট করে যে ট্রাম্প ইরানের সঙ্গে “শান্তি আলোচনা”র পরিকল্পনা করছেন।
  • রবিবার, “ইরান একটা চুক্তি চায়। আমি চাই না।”
  • রবিবার, “ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী না খোলে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেবে।”
  • সোমবার, “যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে… আমি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি।”

ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তহীনতা ও সামঞ্জস্যহীন বক্তব্য চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের ভবিষ্যৎ সম্পর্ক কোন পথে এগোবে, তা এখনো অনিশ্চিত রয়ে গেছে।

 

সূত্র: Axios

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman