লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইসরায়েল ত্যাগে মার্কিন নাগরিকদের নির্দেশ

প্রকাশিত: 28 ফেব্রুয়ারী 2026

114 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে ইউনাইটেড স্টেটস ডিপাটমেন্ট অফ স্টেটস। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার এ সংক্রান্ত সতর্কবার্তা জারি করা হয়।

পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, বাণিজ্যিক বিমান চলাচল স্বাভাবিক থাকা অবস্থাতেই দেশত্যাগের পরিকল্পনা করতে হবে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত Mike Huckabee দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের ইমেইল বার্তায় জানান, যারা ইসরায়েল ছাড়তে চান তারা যেন দ্রুত টিকিট কেটে দেশ ত্যাগ করেন। যে দেশেরই ফ্লাইট পাওয়া যায়, সেটিতে উঠে আগে বের হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এদিকে সুইজারল্যান্ডের Geneva শহরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের তৃতীয় দফার আলোচনা ফলপ্রসূ হয়নি। আলোচনায় অগ্রগতি না হওয়ায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।

মধ্যস্থতার অংশ হিসেবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী Badr Albusaidi জরুরি ভিত্তিতে ওয়াশিংটনে গেছেন। তিনি যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জানা গেছে, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD Vance–এর সঙ্গে বৈঠক করবেন। তার লক্ষ্য, সম্ভাব্য সামরিক পদক্ষেপ এড়িয়ে কূটনৈতিক পথেই অগ্রগতি নিশ্চিত করা।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। কূটনৈতিক প্রচেষ্টা সফল না হলে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman