লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস

প্রকাশিত: 30 ডিসেম্বর 2025

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ শোক জানানো হয়।

শোকবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে যুক্তরাষ্ট্র গভীরভাবে শোকাহত। বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাঁর নেতৃত্ব দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।

দূতাবাস আরও উল্লেখ করে, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকা বাংলাদেশে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানায় যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকাল ছয়টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ভেতরে ও বাইরে রাজনৈতিক নেতা, কূটনৈতিক মহল, ক্রীড়াবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করছেন। আন্তর্জাতিক অঙ্গন থেকেও একের পর এক শোকবার্তা আসছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman