লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রাশিয়ার তেল বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিত

প্রকাশিত: 13 মার্চ 2026

30 Views

The Civilians News

রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িক ভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ অনলাইনে প্রকাশিত এক চিঠিতে বিষয়টি জানিয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিনা বাধায় বিশ্বব্যাপী চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। চলমান ইরান যুদ্ধের মধ্যে সেই নিষেধাজ্ঞা তুলে দিলো মার্কিন প্রশাসন।

সম্প্রতি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যা মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি। এ অবস্থায় হরমুজ প্রণালির ওপর কড়াকড়ি আরোপ করে ইরান। এতে বিশ্ব বাজারে জ্বালানি তেলের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। ঠিক এমন সময়ই রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপে রুশ তেলের ওপর সাময়িক ভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্ত তেহরানের হুমকিও মোকাবিলা করবে।

এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবশ্যই বন্ধ রাখা হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং বলেন, চলমান সংঘাতের মধ্যে ইরান তার অবস্থান থেকে সরে আসবে না।

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman