লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গুমের শিকার, জেল হত্যা ও শহীদ পরিবারের জন্য কাজ করতে চাই: বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

প্রকাশিত: 02 মার্চ 2026

39 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকার আজিমপুর জনকল্যাণ সমিতি সেন্টারে রবিবার (১ মার্চ) শহীদ আনোয়ার হোসেন মাহবুব স্মৃতি সংসদ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অংশ নিয়ে গুম, বিচারবহির্ভূত হত্যা, কারাগারে মৃত্যুর শিকার ও শহীদ পরিবারদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা ক্ষতিপূরণ, বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “গুমের শিকার ও জেল হত্যা, শহীদ পরিবারের জন্য কাজ করতে চাই। নতুন বাংলাদেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।” তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের পক্ষপাতী।

ঢাকা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ আশ্বাস দেন, সংসদীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তারা কার্যকর ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে সানজিদা ইসলাম তুলি বলেন, “নতুন বাংলাদেশে সব মানবাধিকার লঙ্ঘনের বিচার হবে।” তিনি গুম, নির্যাতন ও কারাগারে মৃত্যুর প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার পক্ষে মত দেন।

অন্যান্য বক্তারা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, ন্যায়বিচারের নিশ্চয়তা ও সামাজিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, মায়ের ডাক–এর আফরোজা ইসলাম আঁখি, বিএনপি ও অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ আনোয়ার হোসেন মাহবুব ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি কারাগারে মৃত্যুবরণ করেন এবং পরিবার ও সমর্থকরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে আসছেন। সম্প্রতি আয়োজিত ইফতার মাহফিলটি শুধু ধর্মীয় সমাবেশ নয়, ন্যায়বিচার ও মানবাধিকার আন্দোলনের এক প্রতীকী ইভেন্ট হিসেবে প্রতিফলিত হয়েছে।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman