লোড হচ্ছে...
লোড হচ্ছে...

টাঙ্গাইলে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি ১৪ জন

প্রকাশিত: 12 এপ্রিল 2026

43 Views

The Civilians News

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৪ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ১৯৪ জন রোগী ভর্তি। এদিকে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত তিন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে হামের তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিস জানায়, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চার জন, কুমুদিনী হাসপাতালে সাত জন এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিন জন রোগী ভর্তি হয়। গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে ২৩ জন রোগী বাড়িতে চলে গেছে। বর্তমানে ৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত টাঙ্গাইল জেনারেল ও কুমুদিনী হাসপাতালে তিন জন শিশুর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, ‘হাসপাতালে হামের শিশুদের চিকিৎসার জন্য আলাদা ভাবে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বর্তমানে ভর্তিকৃত কিছু রোগীর সমস্যা রয়েছে। আমরা সবাইকে চিকিৎসা সেবা দিচ্ছি৷’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman