লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভারতের রুণাচলে ১৫ মসজিদ সিলগালা

প্রকাশিত: 05 জুন 2026

4 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগে ১৫টি মসজিদ সিলগালা করেছে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার এ পদক্ষেপ নেওয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।

প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট স্থাপনাগুলো যথাযথ সরকারি অনুমোদন ছাড়া নির্মাণ করা হয়েছিল। এ বিষয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিল স্থানীয় সংগঠন অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন (এপিআইওয়াইও)।

সংগঠনটির অভিযোগ ছিল, অনুমোদনহীন ধর্মীয় স্থাপনা নির্মাণ স্থানীয় জনসংখ্যার কাঠামো ও সামাজিক ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে। এ দাবিতে তারা ইটানগরে আন্দোলন কর্মসূচি ও ধর্মঘটের ঘোষণা দিয়েছিল। পাশাপাশি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

রাজ্যের শিক্ষামন্ত্রী ও সরকারের মুখপাত্র পি. ডি. সোনা জানান, ২০২৬ সালের জানুয়ারিতে এপিআইওয়াইও নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বৈঠকে বিষয়টি প্রথম আনুষ্ঠানিকভাবে সরকারের নজরে আসে। এরপর জেলা প্রশাসনকে অনুমোদনবিহীন স্থাপনা শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়।

সরকারি সমীক্ষায় রাজধানী এলাকায় মোট ১৫টি অনুমোদনহীন মসজিদ চিহ্নিত হয়। এর মধ্যে ১২টির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আগে থেকেই সম্পন্ন হয়েছিল। বাকি তিনটি মসজিদের বিষয়ে ১ জুন অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর সেগুলোও সিলগালা করা হয়।

পি. ডি. সোনা বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট উদ্বেগের বিষয়ে আইনসম্মত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ইস্যুতে আন্দোলন বা ধর্মঘটের আগে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

তবে মসজিদ পরিচালনা কমিটি বা সংশ্লিষ্ট মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ধর্মীয় স্থাপনা নির্মাণ, নগর পরিকল্পনা এবং প্রশাসনিক অনুমোদনের বিষয়টি ভারতের বিভিন্ন রাজ্যে সময় সময় বিতর্কের জন্ম দেয়। অরুণাচলের সাম্প্রতিক ঘটনাও সেই বৃহত্তর আলোচনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman