লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আশুলিয়ায় যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: 15 নভেম্বর 2025

28 Views

The Civilians News

সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে আওয়ামী যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে এ তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার ইউনিক ও শিমুলিয়ার কোনাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার আশুলিয়া থানার মধ্য গাজীরচট এলাকার বাসিন্দা ও আশুলিয়া থানা যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলী আজগর ওরফে জামাল হোসেন এবং আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার বাসিন্দা ও শিমুলিয়া ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন (৪০)।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাতে আশুলিয়ার ইউনিক এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা আলী আজগর ওরফে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জাকির হোসেন নামে আরও এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman