লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৫৪ ফ্লাইট বাতিল

প্রকাশিত: 01 মার্চ 2026

100 Views

The Civilians News

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার সকালে এক বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

তবে কখন নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, তা সুনির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, শনিবার মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ায় ২৭টি ফ্লাইটের প্রায় ১০ হাজার যাত্রীর ভ্রমণ বাতিল হয়েছে। তাদের অনেককে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকার ব্যবস্থা করেছেন। অনেকে নিজ গ্রামে বা বাড়িতে ফিরে গেছেন। ফ্লাইট শিডিউল স্বাভাবিক হলে মুঠোফোনে যাত্রীদের জানিয়ে দেবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman