লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভূমিকম্পে সারাদেশে নিহত ৬

প্রকাশিত: 21 নভেম্বর 2025

24 Views

The Civilians News

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারাদেশে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়।

ঢাকা
পুরান ঢাকার বংশালে পাঁচ তলা ভবনের রেলিং ধসে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন এ তথ্য জানান।

জানা গেছে, রেলিং ধসে নিহত তিন জনের মধ্যে এক শিশুও রয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নরসিংদী
ভূমিকম্পে নরসিংদীতে সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত হয়েছেন।

একই উপজেলায় ভূমিকম্পে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এ বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেলার পলাশের মালিতা গ্রামে এ ঘটনা ঘটে।

এছাড়াও, ভূমিকম্পে জেলাজুড়ে অন্তত ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে একসঙ্গে তিন জন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ
রূপগঞ্জে ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এছাড়া ওই জেলায় অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman