লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এক ম্যাচে চার গিনেস রেকর্ড, আবারও ইতিহাসে মেসি

প্রকাশিত: 23 জুন 2026

2 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । স্পোর্টস ডেস্ক ।

বিশ্বকাপের মঞ্চে আবারও এককভাবে আলোচনার কেন্দ্রবিন্দু লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২–০ গোলের জয়ে জোড়া গোল করার পাশাপাশি তিনি এক ম্যাচেই চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে নতুন ইতিহাস লিখেছেন।

টেক্সাসের ওই ম্যাচে আর্জেন্টিনাকে শেষ ৩২-এ পৌঁছে দেন মেসি। তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার রেকর্ডের তালিকা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এই ম্যাচে দুটি গোল করার মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৮। এর মাধ্যমে তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। একই সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতিও অর্জন করেন, যেখানে ব্রাজিলের মার্তার ১৭ গোলের রেকর্ড পেছনে পড়ে।

রেকর্ডের তালিকায় শুধু গোলই নয়, জয়সংখ্যাতেও এগিয়ে গেছেন মেসি। বিশ্বকাপে তার জয় এখন ১৮ ম্যাচ, যা ক্লোসার ১৭ জয়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এ ছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে আরও শক্ত হয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচসহ তার মোট ম্যাচ সংখ্যা দাঁড়িয়েছে ২৮।

খেলার সময়ের দিক থেকেও নতুন মাইলফলক এসেছে। বিশ্বকাপে এখন পর্যন্ত ২ হাজার ৪৮৯ মিনিট মাঠে থেকে তিনি ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির রেকর্ডও ছাড়িয়ে গেছেন।

এক ম্যাচে চারটি বড় গিনেস রেকর্ড যোগ করে মেসি আবারও দেখালেন, বিশ্বকাপ ইতিহাসে তার অবস্থান আলাদা এক জায়গায়।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman