লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মাঠে ভারতীয় ক্রিকেটারদের অভদ্র আচরণ, ক্রিকেটপ্রেমীদের সমালোচনার ঝড়

প্রকাশিত: 16 নভেম্বর 2025

24 Views

The Civilians News

মাঠে ভারতীয় ক্রিকেটারদের অভদ্র আচরণ, ক্রিকেটপ্রেমীদের সমালোচনার ঝড়

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

কলকাতার ইডেন গার্ডেনের প্রথম টেস্টের প্রথম দিনেই ভারতীয় ক্রিকেটারদের অভদ্র আচরণের অভিযোগ উঠেছে, যা ম্যাচের বাইরেও বিতর্কের সৃষ্টি করেছে। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর ‘বাউনা’ (বামন, খুব খাটোবা বাঁকা) কথাটি স্টাম্প মাইক ধরে ফেলেছে, যা দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাভুমার দিকে নির্দেশিত ছিল।

এই ঘটনা সপ্তম ওভারের শেষ বলে ঘটে, যখন বুমরাহর ডেলিভারি বাভুমার থাই প্যাডে লাগে এবং এলবিডব্লিউ অ্যাপিল হয়। উইকেটকিপার রিষভ পান্তের সঙ্গে ডিআরএস নিয়ে আলোচনায় স্টাম্প মাইক ‘বাউনা ভি হ্যায়’ স্ট্যাম্প মাইকে ধরা পরে। বাভুমার শারীরিক ছোট উচ্চতার প্রতি কটাক্ষ করে বুমরাহ। যা জেন্টেলমেন’স গেম এ বড়ই বেমানান। হিন্দিতে ‘বাউনা’ শব্দটি সাধারণত বামন, খুব খাটোবা বাঁকা অর্থে ব্যবহৃত হয়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ভারতীয় ক্রিকেটারদের ‘অনফেয়ার প্লে’র প্রশ্ন তুলেছে।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স শুক্রবার (১৫ নভেম্বর) এই ঘটনায় নীরবতা ভেঙে বলেন, “না, কোনো আলোচনা হবে না। এটা প্রথমবার আমার নজরে এসেছে। মাঠে যা ঘটেছে, তার কোনো সমস্যা হবে না।” প্রিন্সের এই বক্তব্য থেকে স্পষ্ট যে দক্ষিণ আফ্রিকা এটিকে বড় করে তুলবে না। প্রিন্স বলেন, “আমরা মাঠের ঘটনাকে পেছনে ফেলে এগিয়ে যাব।” দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুকরি কনরাডও বলেছেন, বাভুমা হলো ‘হার্ট অফ আ জায়ান্ট’, অর্থাৎ তার মনের বিশালতা ব্যাপক, শারীরিক উচ্চতা কোনো ব্যাপারই নয়।

এই ঘটনা ভারতীয় ক্রিকেটারদের অভদ্রতার নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যানরা বুমরাহ এবং পান্তকে সমালোচনা করছেন, বলছেন এটি ‘স্পিরিট অফ দ্য গেম’-এর লঙ্ঘন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর বলেছেন, “It’s not the size of a man, but the size of his heart that matters” এটি হলো বাভুমার প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman