লোড হচ্ছে...
লোড হচ্ছে...

টিএসসি – ডিজিটাল ডিসপ্লেতে হাসিনার রায় লাইভ দেখতে জমায়েত হাজারো মানুষ

প্রকাশিত: 17 নভেম্বর 2025

26 Views

The Civilians News

টিএসসি - ডিজিটাল ডিসপ্লেতে হাসিনার রায় লাইভ দেখতে জমায়েত হাজারো মানুষ

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স স্টুডেন্টস সেন্টার (টিএসসি) এলাকায় আজ সকাল থেকেই সাধারণ লোকের ভীড় বাড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনীত গণহত্যা ও মানবতাবিরোধী অভিযোগের ভিত্তেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধের রায় ঘোষণা শোনার জন্য। টিএসসি’র বড় ডিজিটাল স্ক্রিনে লাইভ সম্প্রচার শুরু হয়। পায়রা চত্বরে ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও জড়ো হয়ে রায়ের অপেক্ষা করতে থাকেন। রায়ে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা ছাত্র ও জনতার মধ্যে ব্যাপক উল্লাসের সঞ্চার করে।

ট্রাইব্যুনালের বিচারকরা জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময়কার দমনমূলক কর্মকাণ্ডে হাসিনার নির্দেশের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা ভারতে নির্বাসিত অবস্থায় আছে, তিনি এই বিচারের মুখোমুখি হননি।

রায়ের পর দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংস্থা ডাকসু এই সম্প্রচারের উদ্যোগ নেয় বলে জানা গেছে। অনেকে বলছেন, এই রায় ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি ন্যায়বিচারের প্রথম ধাপ। তবে বিশ্লেষকরা মনে করছেন, রায়ের বাস্তবায়ন এবং আন্তর্জাতিক প্রভাব নিয়ে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে হাসিনার অনুপস্থিতি।

টিএসসির চত্বরে উপস্থিত এক ছাত্র বলেন, সবাই মিলে লড়াই করেছি, আজ সেই ফল দেখছি। জনতার ভিড় দেখে পুলিশও সতর্কতা অবলম্বন করেছে। এই ঘটনা দেশের রাজনৈতিক পরিবেশে নতুন আবহ তৈরী হয়েছে।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman