লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রকাশিত: 18 নভেম্বর 2025

29 Views

The Civilians News

ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তন আজ বিকেলে গমগম করেছে তরুণ বিতার্কিকদের উচ্ছ্বাসে। ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাব আয়োজিত অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক রাগীব আনজুম। শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক ড. মো. মাসুদ আলম এবং ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ। সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন বিন মুজাফফর।

প্রো-ভাইস চ্যান্সেলর ড. মামুন আহমেদ বলেন, “পড়াশোনার পাশাপাশি বিতর্কের মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের যুক্তিবাদী ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলে। এই আত্মপ্রত্যয়ী প্রজন্মই সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাবে।” তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের এ উদ্যোগের প্রশংসা করেন।

ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে মো. কামরুল ইসলাম, নাফে বিন মামুন ও মোহাম্মদ শাহেদ হোসাইন ইমনের দল। রানার-আপ হয়েছে মো. সিয়াম হায়দার, তৌফিকা আরাফাত রোজ ও মুহাম্মদ মুঈনুদ্দীন গাউছের দল। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন নাফে বিন মামুন।

বিজয়ীরা জানান, বিতর্ক তাদের চিন্তার গভীরতা ও বাগ্মিতা বাড়িয়েছে। আয়োজকরা আগামীতে আরও বড় পরিসরে প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman