দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীতে জনসমুদ্রের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতে তিনি ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ উচ্চারণ করে দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও আবেগের জন্য কৃতজ্ঞতা জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের মানুষের জন্য তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি ইংরেজিতে বলেন, “আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি।” এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মহান আল্লাহর রহমত ও দয়া কামনা করে তিনি বলেন, আল্লাহ চাইলে দেশের কল্যাণে সেই পরিকল্পনা বাস্তব রূপ পাবে।

তিনি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করা হবে।
বক্তব্যে নিজের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে আবেগঘন কণ্ঠে তারেক রহমান বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া আমার মা। তিনি দেশের মানুষ ও এই মাটিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছেন। আজ তিনি হাসপাতালে। তবুও আমি আগে হাসপাতালে না গিয়ে মায়ের ভালোবাসার দেশের মানুষের কাছেই আগে এসেছি।”

তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তাই তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “সবাই মাইল করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ,”—এই আহ্বানের মধ্য দিয়ে তার বক্তব্য শেষ করেন তারেক রহমান।
