লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত: শফিকুর রহমান

প্রকাশিত: 26 ডিসেম্বর 2025

75 Views

The Civilians News

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত। শিক্ষা ব্যবস্থায় ভালো ক্যারিক্যুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে।’

শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘সকল ধর্ম ও দল মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘জাতির ওপর থেকে কালো ছায়া এখনও যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী সংগ্রাম করে যাবে।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman