লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন তামিম 

প্রকাশিত: 30 ডিসেম্বর 2025

34 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তাঁর গভীর শোক ও সমবেদনা জানান।

ফেসবুক পোস্টে তামিম ইকবাল লেখেন,
“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

তামিম ইকবালের এই শোকবার্তায় রাজনীতি ও ক্রীড়াঙ্গনের বাইরেও সাধারণ মানুষের অনুভূতির প্রতিফলন দেখা যায়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একে একে শোক জানাচ্ছেন।

বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিক ও প্রভাবশালী নেতৃত্বকে হারিয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman