লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রাজধানীতে সাতসকালেই সড়কে ঝড়লো ২ প্রাণ

প্রকাশিত: 01 জানুয়ারী 2026

29 Views

The Civilians News

রাজধানীর মৌচাক ফ্লাই ওভারের ওপর সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে মৌচাক ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা পেশায় সিএনজি চালক মো. নয়ন তালুকদার (৭০) ও দক্ষিণ মুগদার ১৪১ নম্বর এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে মো. ইয়াসিন আরাফাত (২১)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘প্রাথমিক ভাবে জানা গেছে, মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে সিএনজিচালক নয়ন তালুকদার ও মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘নিহতদের লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman