লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রাফাহ সীমান্তে অ্যাঞ্জেলিনা জোলি, গাজার যন্ত্রণায় বিশ্ব বিবেকের নীরব সাক্ষী

প্রকাশিত: 04 জানুয়ারী 2026

42 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস | বিনোদন ডেস্ক ।

গাজার রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করেছেন হলিউড অভিনেত্রী ও মানবিক সহায়তা কর্মী অ্যাঞ্জেলিনা জোলি। শুক্রবার মিসরের সীমান্তবর্তী এই এলাকায় গিয়ে তিনি আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে বৈঠক করেন এবং গাজার ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতি সরেজমিনে জানার চেষ্টা করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সফরের অংশ হিসেবে জোলি মিসরীয় রেড ক্রিসেন্টের গুদাম পরিদর্শন করেন, যেখানে গাজার জন্য পাঠানো জরুরি খাদ্য, ওষুধ ও ত্রাণসামগ্রী মজুত রয়েছে। বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা রাফাহ সীমান্ত গাজায় ত্রাণ প্রবেশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

এছাড়া তিনি আল-আরিশ জেনারেল হাসপাতাল ঘুরে দেখেন। সেখানে গাজা থেকে আসা আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জোলিকে জানান, লাগাতার আহত রোগীর চাপের কারণে হাসপাতালের সক্ষমতা চরমভাবে সীমিত হয়ে পড়েছে।

উত্তর সিনাইয়ের গভর্নর মেজর জেনারেল খালেদ মুজাওয়ার এই সফরকে সময়োপযোগী উল্লেখ করে জোলিকে ধন্যবাদ জানান। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এক ত্রাণবাহী ট্রাকচালক বলেন, প্রয়োজনে তারা বারবার গাজায় ঢুকতে প্রস্তুত।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উচ্চপর্যায়ের আলোচনার পর রাফাহ সীমান্ত পুনরায় উভয়মুখী চলাচলের জন্য খোলার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman