লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

প্রকাশিত: 08 জানুয়ারী 2026

36 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায়বিচার পাবেন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, যেসব প্রার্থী মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, তাদের আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো পক্ষের প্রতি পক্ষপাত দেখানোর সুযোগ নেই বলেও তিনি জানান।

আপিল শুনানির প্রক্রিয়া নিয়ে আশ্বস্ত করে সিইসি বলেন, পুরো কার্যক্রম অত্যন্ত স্বচ্ছভাবে পরিচালিত হবে। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি ভিত্তিতেই সিদ্ধান্ত দেওয়া হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে আস্থা তৈরি করা এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা ইসিতে এসে আপিল জমা দিচ্ছেন। কেউ নিজের মনোনয়ন ফিরে পেতে আবেদন করছেন আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করছেন।

ইসি জানিয়েছে, আগামী শুক্রবার ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। এরপর ১০ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman