দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সরকারি নিরাপত্তা বাহিনী ও যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেস (SDF) মিলিশিয়াদের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছেন, আল-সাকান আল-শাবাব ও বানী জায়েদসহ শহরের কয়েকটি এলাকায় সরকারি বাহিনী SDF-এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।
সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর শেখ মাকসুদ এবং আশরাফিয়ে মহল্লায় প্রবেশ করছে। এই এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন সরকরি বাহিনীর হাতে। যুক্তরাষ্ট্র সমর্থিত SDF পিছু হটছে, অনেক SDF মিলিশিয়া আটক হয়েছে।
সরকারি পক্ষ দাবি করছে যে SDF সংঘাতের সময় বিভিন্ন এলাকায় নিরীহ পরিবারগুলোকে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে যাতে তাদের ঘাঁটিতে সরকারি বাহিনী সরাসরি হামলা চালাতে না পারে এবং জনসাধারণকে নিরাপদে সরিয়ে নিতে বাধা দেয়।
ফের গত কয়েক দিন ধরে সংঘর্ষে বহু সাধারণ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। সিরীয় সরকার SDF-র অবস্থানকে “সামরিক লক্ষ্য” হিসেবে ঘোষণা করেছে এবং নাগরিকদের SDF-এর অবস্থানের কাছাকাছি না থাকার জন্য সতর্ক করেছে।
দু’পক্ষই একে অপরের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে; সরকার পক্ষ দাবি করছে SDF স্থানীয় নাগরিকদের সরিয়ে নিতে দিচ্ছেনা।
