লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আপিলে মনোনয়ন ফিরে পেলেন ডা. তাসনিম জারা

প্রকাশিত: 10 জানুয়ারী 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে বাতিল হওয়া তাঁর মনোনয়ন নির্বাচন কমিশনে আপিলের পর বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার নির্বাচন কমিশনের আগারগাঁও কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন ডা. তাসনিম জারার মনোনয়ন বৈধ বলে রায় দেন। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ৫ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। ৯ জানুয়ারি পর্যন্ত আপিল জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। শনিবার থেকে আপিল শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা সূত্র জানায়, আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে আপিল শুনানি চলছে। আপিল নম্বর অনুযায়ী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে সব শুনানি সম্পন্ন করা হবে।

শুনানি শেষে আপিলের ফলাফল নির্বাচন কমিশনের মনিটরে প্রদর্শন করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের ই মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

মনোনয়ন ফিরে পাওয়ায় ঢাকা ৯ আসনের নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন নির্বাচনী প্রচারে নামতে আর কোনো আইনগত বাধা রইল না ডা. তাসনিম জারার জন্য।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman