লোড হচ্ছে...
লোড হচ্ছে...

যুব বিশ্বকাপে ফাহাদের বোলিং তান্ডবে তছনছ ভারতীয় ব্যাটিং শিবির

প্রকাশিত: 17 জানুয়ারী 2026

70 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ে ভারতের যুব দলকে চাপে ফেলেছে বাংলাদেশ। নতুন হলেও আত্মবিশ্বাসী বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল সবুজের যুবারা। বিশেষ করে পেসার আল ফাহাদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটিং লাইনআপ। একাই ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে বড় প্রভাব রাখেন এই তরুণ পেসার।

বুলাওয়েতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারত ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৩৮ রান। নির্ধারিত ওভারের আগেই ভারতকে অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন অভিজ্ঞান কুন্ডু।

ইনিংসের শুরুতেই আঘাত হানে বাংলাদেশ। ওপেনার আয়ুশ মাহাত্রে ১২ বলে ৬ রান করে আল ফাহাদের বলে ফিরে যান। একই ওভারে ভিদান্ত ত্রিভেদীকেও সাজঘরে ফেরান ফাহাদ। এতে মাত্র ১২ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। পরে ভিহান মালহৌত্র ৭ রান করে আউট হলে স্কোর দাঁড়ায় ৫৩ রানে ৩ উইকেট।

এরপর বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডু কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। সূর্যবংশী ৬৭ বলে করেন ৭২ রান এবং অভিজ্ঞান ১১২ বলে করেন ৮০ রান। তবে এই দুইজন ছাড়া ভারতের আর কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে ফাহাদের আগ্রাসী স্পেল ভারতকে আড়াইশর আগেই থামিয়ে দেয়।

বাংলাদেশের হয়ে আল ফাহাদ ৩৮ রানে নেন ৫ উইকেট। এছাড়া ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম নেন দুটি করে উইকেট।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman