লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চট্টগ্রামের সীতাকুণ্ড, জঙ্গল সলিমপুরে দশকের সন্ত্রাস ও দখল বাস্তবতা

প্রকাশিত: 20 জানুয়ারী 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই সন্ত্রাস, পাহাড় কাটা ও অবৈধ দখলের অভয়ারণ্য হিসেবে পরিচিত। কয়েক দশক ধরে সরকারি খাস জমি দখল করে গড়ে ওঠা হাজার হাজার অবৈধ বসতি, প্লট বাণিজ্য এবং সশস্ত্র সন্ত্রাসী নিয়ন্ত্রণ আজ সেখানে ভয়াবহ রূপ নিয়েছে। সর্বশেষ অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা এবং এক র‌্যাব কর্মকর্তার নিহত হওয়ার ঘটনা এই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুরের প্রায় ৩ হাজার ১০০ একর খাস জমি দীর্ঘদিন ধরে পাহাড়খেকো ও ভূমিদস্যুদের দখলে। এসব জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। পাহাড় কেটে গড়ে তোলা বসতিগুলোতে রয়েছে নিজস্ব সশস্ত্র পাহারা ব্যবস্থা। এলাকায় ঢুকতে পরিচয়পত্র বাধ্যতামূলক, এমনকি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও বারবার হামলার শিকার হয়েছেন।

নব্বইয়ের দশকে শুরু হওয়া দখল ও প্লট বাণিজ্য এখন একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষ, গোলাগুলি ও হত্যাকাণ্ড ঘটছে। গত ১৪ মাসে অন্তত চারটি হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। দখল ও নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এলাকাটিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন বলছে, বিচ্ছিন্ন অভিযান দিয়ে এই সংকট সমাধান সম্ভব নয়। সরকারের উচ্চপর্যায় থেকে পরিকল্পিত যৌথ অভিযান ছাড়া জঙ্গল সলিমপুর উদ্ধার ও পাহাড় রক্ষা করা যাবে না। অন্যথায়, সন্ত্রাস ও অবৈধ দখলের এই চক্র আরও ভয়ংকর আকার নেবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman