দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হওয়া জনসভায় স্থানীয় নেতারা মঞ্চে বক্তব্য দেন। পরে দুপুর ১২টা ২৮ মিনিটে তিনি সভা মঞ্চে পৌঁছান এবং ১২টা ৫৮ মিনিটে বক্তব্য শুরু করেন। তার বক্তব্য প্রায় ২৭ মিনিট স্থায়ী হয় এবং ১টা ২৫ মিনিটে তিনি শেষ করেন।
তারেক রহমানের আগমনে সমর্থকরা ‘তারেক রহমানের আগমন’, ‘শুভেচ্ছা স্বাগতম’, ‘লাল গোলাপ শুভেচ্ছা’সহ বিভিন্ন স্লোগান দেন। জনসভা সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনসভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ দলের কয়েকজন নেতা।
বৈঠক শেষে তারেক রহমান সিলেট ছাড়বেন এবং সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। পথিমধ্যে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে আরও ছয়টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এই সব সভায় তিনি সংশ্লিষ্ট জেলাগুলোর বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
