লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের অফিসে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক

প্রকাশিত: 19 ফেব্রুয়ারী 2026

70 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ দফতরে দ্বিতীয় দিনের মতো অফিস করেন। দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক কার্যক্রম গুছিয়ে নেওয়ার অংশ হিসেবে তিনি সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এর সঙ্গে পৃথক ও যৌথভাবে আলোচনা করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা, সমসাময়িক পরিস্থিতি এবং বাহিনীগুলোর পেশাগত কার্যক্রম নিয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সকালে সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিশ্লেষকদের মতে, নতুন সরকারের শুরুতেই তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক প্রশাসনিক ধারাবাহিকতা ও সমন্বয়ের বার্তা দেয়। বিশেষ করে আইনশৃঙ্খলা ও আঞ্চলিক প্রেক্ষাপটে নিরাপত্তা ইস্যুতে সরকার ও বাহিনীগুলোর সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman