লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দুই দিনের মধ্যে নতুন নেতা নির্বাচিত হবেন: আব্বাস আরাগচি

প্রকাশিত: 01 মার্চ 2026

53 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর সংবিধান অনুযায়ী নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এক থেকে দুই দিনের মধ্যেই তার উত্তরসূরি নির্ধারিত হতে পারে।

রোববার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি জানান, একটি অন্তর্বর্তীকালীন ট্রানজিশন কাউন্সিল ইতোমধ্যে গঠিত হয়েছে। এই কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিল এর একজন ফকিহ। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, নতুন নেতা নির্বাচনের দায়িত্ব ৮৮ সদস্যের এসেম্বলি এক্সপার্ট এর ওপর ন্যস্ত। তার ভাষায়, সাংবিধানিক প্রক্রিয়া সুশৃঙ্খলভাবেই এগোচ্ছে এবং খুব স্বল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত আসবে।

আরাগচি একই সঙ্গে সতর্ক করে বলেন, আত্মরক্ষার ক্ষেত্রে ইরানের কোনো সীমা নেই। সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তেহরান তার প্রতিক্রিয়া অব্যাহত রাখবে বলেও ইঙ্গিত দেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, দ্রুত নেতৃত্ব নির্বাচন ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার কৌশল হতে পারে। তবে আঞ্চলিক উত্তেজনা ও চলমান সামরিক পরিস্থিতি নতুন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

 

সূত্র: Al Jazeera, Reuters, BBC

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman