লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে অতিথিদের সংবর্ধনা দেওয়ার সংস্কৃতি নিষিদ্ধ

প্রকাশিত: 14 মার্চ 2026

47 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানোর সংস্কৃতি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনা আয়োজন করতে পারবে না।

শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তার পাশে শিক্ষার্থীদের দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জানানোর দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করাই তার প্রত্যাশা এবং তার জন্য কোনো শিক্ষার্থীকে কষ্ট দেওয়া গ্রহণযোগ্য নয়। কোনো শিক্ষক যেন ভবিষ্যতে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখেন না, সে বিষয়ে কঠোর সতর্কবার্তাও দেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের কষ্ট দিয়ে আনুষ্ঠানিক সংবর্ধনার প্রয়োজন নেই। বরং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা জরুরি। তিনি শিক্ষকদের নির্দেশ দেন, প্রয়োজন ছাড়া শিক্ষার্থীদের বাইরে না রেখে দ্রুত ছুটি দিয়ে বাড়িতে পাঠাতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে রাস্তায় দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর প্রয়োজন নেই, তিনি নিজেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন।

অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman