লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিশ্বজুড়ে খাদ্য সংকট ভয়াবহ আকার নিতে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএফপি

প্রকাশিত: 17 মার্চ 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে খাদ্য সংকট ভয়াবহ আকার নিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির আশঙ্কা, সংঘাত আগামী জুন পর্যন্ত গড়ালে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ কোটি মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়বে।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডব্লিউএফপির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেন, যুদ্ধের কারণে জ্বালানি, খাদ্যপণ্য এবং আন্তর্জাতিক শিপিং ব্যয় দ্রুত বেড়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে দরিদ্র ও আমদানিনির্ভর দেশগুলোর ওপর, যেখানে খাদ্যের দাম ইতোমধ্যে অস্থিতিশীল হয়ে উঠেছে।

সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া এবং তেলের মূল্য বৃদ্ধি খাদ্য উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়াচ্ছে। ফলে উন্নয়নশীল দেশগুলোর কোটি কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে। পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বে তীব্র ক্ষুধায় আক্রান্ত মানুষের সংখ্যা বর্তমান রেকর্ড ৩১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে যাবে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এবং জ্বালানি বাজারের অস্থিরতা বৈশ্বিক খাদ্য বাজারে চাপ তৈরি করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অনেক দেশ খাদ্য আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

ডব্লিউএফপি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কূটনৈতিক উদ্যোগ জোরদার এবং মানবিক সহায়তা তহবিল বাড়ানোর আহ্বান জানিয়েছে, যাতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলা করা যায়।

 

সূত্র: বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman