লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঈদের ছুটিতেও প্রধানমন্ত্রী জরুরি কাজগুলো করছেন বাসভবন থেকেই

প্রকাশিত: 18 মার্চ 2026

35 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি চললেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশান এভিনিউয়ে নিজ বাসভবন থেকেই তিনি সরকারি জরুরি কাজ পরিচালনা করছেন এবং দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ঈদের ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী নিয়মিতভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিশেষ করে বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনার পরিস্থিতি সম্পর্কে সরাসরি খোঁজখবর নিচ্ছেন তিনি। সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলে কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করার নির্দেশও দিয়েছেন।

একই সঙ্গে সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করছেন প্রধানমন্ত্রী। কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে কি না, বাস্তবায়নের গতি কেমন এবং মাঠপর্যায়ের সমস্যাগুলো কী, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে তদারকি করছেন বলে জানানো হয়েছে।

এদিকে সরকারি ছুটি থাকা সত্ত্বেও মঙ্গলবার প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হয়ে অফিস করেন। তিনি কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন।

উল্লেখ্য, এবারের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত চলবে। ছুটির মধ্যেও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে প্রধানমন্ত্রীর এই তদারকি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman