লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

প্রকাশিত: 18 মার্চ 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা এবং মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য, আবহাওয়া পরিস্থিতি এবং জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এজন্য নির্দিষ্ট কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

রমজান মাস শেষে শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদুল ফিতরের দিন নির্ধারিত হয়। প্রতি বছর জাতীয় চাঁদ দেখা কমিটি দেশের বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে চাঁদ দেখা সহজ হয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে প্রত্যক্ষ চাঁদ দেখার সাক্ষ্যের ওপর।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman