লোড হচ্ছে...
লোড হচ্ছে...

কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: 21 মার্চ 2026

45 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পবিত্র ঈদুল ফিতরের দিনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকায় কর্মরত অন্যান্য কূটনীতিকরাও পর্যায়ক্রমে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দিন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কূটনীতিকদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময়কে কূটনৈতিক সৌজন্যের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman