লোড হচ্ছে...
লোড হচ্ছে...

যুদ্ধের মধ্যেও ইরানে উন্মুক্ত মাঠে ঈদের নামাজ

প্রকাশিত: 21 মার্চ 2026

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরানে হাজার হাজার মানুষ উন্মুক্ত ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। ৩০ রমজান শেষে শনিবার দেশজুড়ে ধর্মীয় উৎসবের পরিবেশে ঈদ উদযাপন করা হয়।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, ভোর থেকেই রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মসজিদ এলাকায় মুসল্লিদের ঢল নামে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেকেই বাইরে খোলা স্থানে নামাজ আদায় করেন।

শুধু রাজধানী নয়, আরাক, জাহেদান ও আবাদানসহ বিভিন্ন শহরেও উন্মুক্ত মাঠ ও জনসমাগমস্থলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যুদ্ধজনিত উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ঈদের দিনই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের গোয়েন্দা মন্ত্রী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মুখপাত্রের জানাজার নামাজও আদায় করেন সাধারণ মানুষ। এতে শোক ও ধর্মীয় আবেগ একসঙ্গে প্রকাশ পায়।

বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও বৃহৎ পরিসরে ঈদের জামাত আয়োজন ইরানের অভ্যন্তরীণ সামাজিক সংহতি ও ধর্মীয় ঐক্যের বার্তা তুলে ধরেছে। একই সঙ্গে এটি চলমান সংঘাতের মধ্যেও জনজীবন স্বাভাবিক রাখার সরকারের প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman