লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা,ইরানি মিসাইল সক্ষমতার নতুন অধ্যায়

প্রকাশিত: 21 মার্চ 2026

41 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা দেশটির প্রকৃত ক্ষেপণাস্ত্র পাল্লা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের এই ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা ইঙ্গিত দেয় যে, ইরানের ক্ষেপণাস্ত্রের পরিসর তেহরান আগে যতটা স্বীকার করেছিল তার চেয়েও বেশি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যদিও সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানেনি। একটি মাঝপথে ব্যর্থ হয় এবং অন্যটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে ধারণা করা হয়েছে বলে দাবী করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই হামলার চেষ্টা কেবল সামরিক পদক্ষেপ নয়, বরং মধ্যপ্রাচ্যের বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থকে সরাসরি হুমকি দেওয়ার একটি বার্তা। দিয়েগো গার্সিয়া ঘাঁটিটি দীর্ঘদিন ধরে মার্কিন বোমারু বিমান, নৌবাহিনীর জাহাজ ও আঞ্চলিক সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এশিয়ায় মার্কিন প্রভাব বজায় রাখতে কৌশলগত অবস্থান হিসেবে দিয়াগো গার্সিয়ার ভূমিকা বেশ গুরুত্তপুর্ন। ইরাক এবং আফগানিস্তানে বিমান ও নৌ হামলা চালাতে এই দ্বীপের ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য।

এ পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে দাবি করে আসছিল যে তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সাম্প্রতিক হামলার প্রচেষ্টা দেখাচ্ছে, দেশটি হয়তো দীর্ঘপাল্লার বা পরিবর্তিত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা পূর্বের ঘোষিত সীমার বাইরে।

বিশ্লেষকদের ভাষ্য, এই ঘটনা মধ্যপ্রাচ্য যুদ্ধের কৌশলগত হিসাব পাল্টে দিতে পারে। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যদি সত্যিই এত দূর পর্যন্ত পৌঁছায়, তাহলে ইউরোপ ও ভারত মহাসাগর অঞ্চলে পশ্চিমা সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নতুনভাবে মূল্যায়ন করতে হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman