লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইজরাইলের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রে আছড়ে পড়েছে ইরানের মিসাইল

প্রকাশিত: 26 মার্চ 2026

43 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরান ও ইজরাইলের চলমান সামরিক সংঘাতের মধ্যে ইজরাইলের উত্তরাঞ্চলীয় শহর হাদেরায় একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে। দেশটির বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ওরোট রাবিন পাওয়ার প্ল্যান্টকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইজরাইলি কর্তৃপক্ষ।

ইজরাইল ইলেকট্রিক কর্পোরেশনের এক বিবৃতিতে বলা হয়, মিসাইলটি বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে নয়, কাছাকাছি একটি খোলা এলাকায় পড়ে বিস্ফোরিত হয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ইজরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলার সময় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। তবে একটি মিসাইল প্রতিরক্ষা বলয় ভেদ করে হাদেরা এলাকায় এসে পড়ে।

বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে তা সরাসরি বেসামরিক জীবন ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এটি এই ইঙ্গিত দেয় যে সংঘাত এখন কৌশলগত অবকাঠামোকে কেন্দ্র করে আরও ঝুঁকিপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে।

ইরান ও ইজরাইলের মধ্যে যুদ্ধ এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। ইজরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কূটনৈতিক আলোচনা চললেও এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: টাইমস অব ইজরাইল, জেরুজালেম পোস্ট, আল জাজিরা

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman