লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পূজা উদযাপন কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

প্রকাশিত: 02 এপ্রিল 2026

15 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী দপ্তরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে নেতারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী সমাধানের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল বৈঠকে অংশ নেন। এছাড়া অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও তপন মজুমদারসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

বৈঠকের পর মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব সাংবাদিকদের বলেন, “আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, “সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ফাউন্ডেশন, দেবোত্তর সম্পত্তি আইনসহ অন্যান্য বিষয়ও আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরা আশাবাদী।”

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman