লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রতিদিন দুই বেলা সংসদ অধিবেশন বসবে, প্রয়োজনে শুক্রবারও

প্রকাশিত: 06 এপ্রিল 2026

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সংবিধানের বাধ্যবাধকতা পূরণে ১৩৩টি অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তর করতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। নির্ধারিত সময়ের মধ্যে বিপুল সংখ্যক বিল পাস সম্পন্ন করতে এখন থেকে প্রতিদিন দুই বেলা সংসদ অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে শুক্রবারও অধিবেশন বসবে বলে জানানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন চিফ হুইপ নুরুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার থেকে সংসদের কার্যক্রম দুই সেশনে পরিচালিত হবে। প্রথম অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। বিপুল সংখ্যক বিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সংসদের নিয়মিত কার্যসূচির অংশ ‘বেসরকারি সদস্য দিবস’ সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ওই দিনের পরিবর্তে সরকারি বিল পাসকে অগ্রাধিকার দেওয়া হবে। সংসদের আইন প্রণয়ন কার্যক্রমে গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংসদ সচিবালয় সূত্র বলছে, অধ্যাদেশগুলো নির্ধারিত সময়ের মধ্যে আইনে রূপ না দিলে সাংবিধানিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আইন প্রণয়ন প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করতে সংসদ কার্যক্রমে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক আইন পাসের উদ্যোগ সংসদের কার্যকারিতা বাড়ালেও আইনগুলোর বিস্তারিত পর্যালোচনা ও বিতর্কের সুযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman