লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাতীয় সংসদে শুরু হলো প্রথম বাজেট অধিবেশন

প্রকাশিত: 07 জুন 2026

4 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য এটি প্রথম বাজেট অধিবেশন। ফলে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও নীতিনির্ধারণী মহলে অধিবেশনটি ঘিরে বিশেষ আগ্রহ দেখা দিয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় রাজস্ব আহরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত ৭ মে এই অধিবেশন আহ্বান করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। সেই অধিবেশনে মোট ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস হয়, যা সাম্প্রতিক সময়ের অন্যতম ব্যস্ত আইন প্রণয়ন পর্ব হিসেবে বিবেচিত হয়েছে।

আগামী ১১ জুন প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর সাধারণ আলোচনা, মন্ত্রণালয়ভিত্তিক অনুদান দাবির ওপর বিতর্ক এবং সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর বাজেট পাসের মাধ্যমে নতুন অর্থবছরের সরকারি ব্যয় ও উন্নয়ন পরিকল্পনার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman