লোড হচ্ছে...
লোড হচ্ছে...

“আমার বিপ্লবী মেয়ের অনুরোধের জবাবে”: আইআরজিসি এর গোলাপি মিসাইল

প্রকাশিত: 08 এপ্রিল 2026

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ‘গোলাপি রঙের মিসাইল’ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি সংশ্লিষ্ট বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত ছবি ও ভিডিওতে দাবি করা হয়েছে, এক ইরানি শিশুর অনুরোধের প্রতীকী প্রতিক্রিয়া হিসেবে তেল আবিব লক্ষ্য করে গোলাপি রঙে রাঙানো একটি মিসাইল নিক্ষেপ করা হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি জনসমাবেশে এক ছোট মেয়ে আইআরজিসি এয়ারোস্পেস ফোর্সের কমান্ডারের কাছে অনুরোধ জানায় যেন তেল আবিবে “গোলাপি মিসাইল” দিয়ে হামলা চালানো হয়। এরপর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আইআরজিসি সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলগুলোতে একটি গোলাপি রঙের মিসাইলের ছবি প্রকাশ করা হয়। মিসাইলটির গায়ে ফার্সি ভাষায় লেখা ছিল, “আমার বিপ্লবী মেয়ের অনুরোধের জবাবে।”

ইরানি রাষ্ট্রীয় ও ঘনিষ্ঠ গণমাধ্যম ঘটনাটিকে জনমতের প্রতীকী প্রকাশ হিসেবে তুলে ধরেছে। চলমান সংঘাতের সময় জনসমর্থন খুবই গুরুত্তপুর্ন এবং জাতীয়তাবাদী আবেগ জাগ্রত করার জন্য এমন আইআরজিসি এমন পদক্ষেপ নিয়েছেন বলে মনে করেন অনেক সমরবিশারদ।

তবে প্রকাশিত ছবি বা হামলার প্রকৃত বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট মিসাইলটি বাস্তবে যুদ্ধ অভিযানে ব্যবহৃত হয়েছে নাকি শুধুই মনস্তাত্ত্বিক ও প্রচারমূলক উদ্দেশ্যে প্রদর্শন করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman