লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বগুড়া সিটি কর্পোরেশনের যাত্রা শুরু

প্রকাশিত: 20 এপ্রিল 2026

6 Views

The Civilians News

দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বগুড়া। সোমবার বেলা ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন।

পরে সিটি কর্পোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ দিন সকাল ৬টায় ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন। সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। পরে বেলা সাড়ে ১১টায় পায়ে হেঁটে জেলা জজ আদালতে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

এরপর তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

২০০৬ সালে তৎকালীন সরকার বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণ করে আশপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। সে সময় থেকেই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman